|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই মাসে দেশে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা

ফাইল ছবি।

গত জুলাই মাসে দেশের সড়ক-মহাসড়কে ৪৫৮টি দুর্ঘটনায় ৪১৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬২৯ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনের নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ৫৭ জন এবং শিশু ৪৮ জন রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে এককভাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যেখানে ১৩৮ জনের মৃত্যু হয়েছে, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া এই সময়ে ১০৬ জন পথচারী এবং ৫১ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।

যানবাহন ও সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার প্রায় সাড়ে ৩৪ শতাংশ। সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে জাতীয় মহাসড়কে (১৬৯টি), এরপর রয়েছে আঞ্চলিক সড়ক (১৫৫টি), গ্রামীণ সড়ক (৬১টি) এবং শহরের সড়ক (৬৬টি)। দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন মারা গেছেন। নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, চালকদের প্রশিক্ষণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহারসহ ১২ দফা সুপারিশ পেশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বিতর্কিত বিদায়: রেফারিকে নিয়ে বিদ্রূপ হালান্ডের বাব

1

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালি পুরোপুর

2

বিশ্বকাপে যে রেকর্ডে ব্রাজিল-আর্জেন্টিনার চেয়েও এগিয়ে মেক্সি

3

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যক

4

অস্ট্রেলিয়া-আলজেরিয়া ড্রয়ে নকআউটে দুই দল, স্বপ্নভঙ্গ ইরানের

5

বাজেটে যেসব পণ্যের দাম কমছে

6

বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবনের গুরুত্ব

7

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

8

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: নতুন লঘুচাপের প্রভাবে বাড়তে

9

বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় শিশু মারিয়া

10

মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরাইলি নজরদারির আশঙ্কা, সতর্কতার ম

11

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

12

গোপনে বিয়ে করলেন টম হল্যান্ড ও জেনডায়া?

13

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪ শতাংশ

14

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ের দল

15

দেশের বাজারে স্বর্ণের দামে বড় দরপতন: ভরিতে কমল ৩,৩২৫ টাকা

16

চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

17

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

18

ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন

19

ইরান যুদ্ধ: রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

20