|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন

সংগৃহীত

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।

ফলাফলের বিস্তারিত তথ্যে জানা যায়, চলতি বছর দেশের মোট ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে দুই লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সফলভাবে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। যার মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ: স্মরণ করছি বাংলার ‘স্বপ্নের নায

1

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

2

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৯ পদে আবেদনের সুয

3

সাভারে কথা কাটাকাটির জেরে এসবি পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্য

4

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

5

আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পেলেন গ্র্যান্ড মুফতি

6

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশি

7

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘট

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলীয় বৈঠক

9

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

10

প্রাথমিক শিক্ষকদের নতুন ইনক্রিমেন্টসহ হালনাগাদ বেতন কাঠামো ২

11

হার্দিক পান্ডিয়াকে ছাড়তে হলে কেকেআর থেকে রিঙ্কু ও হর্ষিতকে ন

12

সংবিধান সংস্কারে সরকারের উপেক্ষার নীতি: ৩১ মার্চ সংসদে আলোচন

13

গাইবান্ধায় স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: যুবদল নেতার ছুরিকা

14

রিটার্ন ছাড়া নামজারি নয়, সঞ্চয়পত্রে নতুন নিয়ম

15

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের

16

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

17

বিশ্বকাপ ২০২৬: পারফরম্যান্সে ব্যর্থ রোনালদো, পর্তুগিজ গণমাধ্

18

বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরা

19

ইরানের তেল স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ যুক্তরাষ্ট্রের: বিশ

20