|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘অনেকেই পর্তুগালকে চেনে শুধু রোনালদোর কারণে’

সংগৃহীত ছবি

কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিষয়টি নিয়ে পর্তুগালসহ বিশ্ব ফুটবলে যখন তুমুল আলোচনা চলছে, তখন রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা।

পর্তুগালের কোচ জর্জ জেসুস ও রোনালদোর মধ্যে চলমান দ্বন্দ্বে কে সঠিক, এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী। তবে তিনি মনে করেন, পর্তুগালের জন্য রোনালদোর গুরুত্ব শুধু ফুটবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়; দেশের বৈশ্বিক পরিচিতি তৈরিতেও তাঁর বড় ভূমিকা রয়েছে।

পর্তুগালের নাও চ্যানেলকে আলমেইদা বলেন, ‘অনেক মানুষ পর্তুগালকে চেনে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে।’ তাঁর মতে, আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের ভাবমূর্তি ও সুনাম বাড়াতে রোনালদোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘটনার সূত্রপাত উয়েফা নেশনস লিগের একটি ম্যাচকে ঘিরে। গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে একাদশে রাখেননি কোচ জর্জ জেসুস। এ নিয়ে ক্ষুব্ধ রোনালদো ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগের দিন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান বলে জানা যায়।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর এমন সিদ্ধান্তে পর্তুগিজ ফুটবলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্কের টানাপোড়েনের কারণে জাতীয় দলে তাঁর সময় শেষের দিকে চলে এসেছে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

তবে এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী। নিজেকে এ ঘটনার বিষয়ে ‘বিশেষজ্ঞ নন’ উল্লেখ করে তিনি মূলত রোনালদোর জাতীয় গুরুত্বের দিকটিই তুলে ধরেছেন।

আলমেইদার ভাষায়, পর্তুগালের ভাবমূর্তি ও সুনাম বাড়ানোর ক্ষেত্রে রোনালদোর মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রভাব থেকে দেশ উপকৃত হতে থাকলে সেটি পর্তুগালের জন্য ভালো বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আজ নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামবে পর্তুগিজ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইউএস চুক্তিকে ট্রাম্পের উপদেষ্টার প্রশংসা

1

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারে বিশেষ উদ্য

2

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কের পর যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন

3

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান: ঘরোয়া আয়োজনে শুরু নতু

4

স্বপ্নের ওপর ভিত্তি করে ধর্মীয় বিধান নির্ধারণ করা যাবে না: ক

5

দীর্ঘ দেড় যুগ পর দেশে ঈদ উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী তারেক

6

সুন্দরবন উপকূলে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

7

স্বর্ণের দামে স্বস্তি: ভরিতে আরও দুই হাজার টাকা কমল

8

কর্ণফুলী নদীর মোহনায় আটকেপড়া কনটেইনার জাহাজ ‘সিএনসি ইউরেনা

9

আসামে ভারতীয় বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

10

Brazil vs Japan: FIFA World Cup 2026 গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে

11

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেল

12

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের প্রাণ

13

দিল্লি পুলিশকে এড়িয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির বিক্ষোভকা

14

জনপ্রশাসনে বড় পদোন্নতি: যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা

15

জ্বালানির দাম বাড়ায় যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩

16

পুশইনে ব্যর্থ বিএসএফ

17

বগুড়ায় সংস্কারকৃত হেলিপ্যাডে সেনাপ্রধানের প্রথম অবতরণ

18

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

19

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জ

20