|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনকালসহ অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য সকল দুর্নীতির হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় তহবিলের কোথাও কোনো ধরনের দুর্নীতি বা অনিময় হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। সংসদীয় এই কমিটির পক্ষ থেকে সরকারের কাছে যেসব সুনির্দিষ্ট সুপারিশ পাঠানো হবে, সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে বলে উল্লেখ করেন তিনি। অগ্রাধিকারের ভিত্তিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর আর্থিক অনিয়ম চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ শুরু করা হবে।

বৈঠকে অন্যান্য এজেন্ডার পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত উত্থাপিত আটটি বড় ধরনের অডিট আপত্তি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানান কমিটির সভাপতি। এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনার জন্য একজন সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ: ২৫ জনের প্রাণহানি

1

দৌলতদিয়া ঘাটে বাসের সলিল সমাধি: পদ্মার ৩০ ফুট নিচে তলিয়ে গেছ

2

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢামেক এলাকা থেকে ৩ অজ্ঞাত ব্যক্তির মরদে

3

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে দেশে ফিরছে ৬ বাংলাদে

4

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদ

5

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যক

6

Netherlands vs Sweden Prediction: ২০২৬ বিশ্বকাপে ডাচ ও সুইডি

7

হাজারীবাগে ৪ বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টি দেখতে গিয়ে বজ্রপাতে

8

চট্টগ্রাম বোর্ডে টানা দুই বছর পাসের হার শূন্য ফটিকছড়ির বিদ্য

9

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৬৩ জন গ্রেফতার

10

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

11

নতুন আয়কর কাঠামো ২০২৬-২৭: মাসে কত আয় হলে কত কর দেবেন?

12

ফিফার সঙ্গে কোন ক্ষোভে বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্র

13

রাজশাহীতে শুরু হয়েছে টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি

14

বার কাউন্সিল এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

15

মাত্র ২০ দিনে এশিয়া থেকে ইউরোপে যাবে জাহাজ: আর্কটিক রুট চালু

16

জুন মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনা: ঝরে গেল ৫১৩ প্রাণ

17

সিয়াটলে মুখোমুখি ইরান ও মিশর: বিশ্বকাপের ‘প্রাইড ম্যাচ’ নিয়ে

18

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

19

রবি বিষ্ণোইয়ের ভুল ও ভারতের হার: ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থত

20