|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকটিকিট প্রকাশ করা হয়।

স্মারক ডাকটিকিট উন্মোচনের পাশাপাশি প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের একটি আকর্ষণীয় খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটা কার্ডও প্রকাশ করেন। এই উদ্বোধনী আনুষ্ঠানিকতায় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। বিশ্ব ফুটবলের এই মেগা আসরকে ঘিরে দেশের মানুষের বিপুল আগ্রহ ও উন্মাদনার প্রতি সম্মান জানিয়ে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকটিকিট প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ। আজ থেকেই এই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড দেশের প্রধান প্রধান ডাকঘরসহ সব জিপিওতে জনসাধারণের জন্য সংগ্রহযোগ্য হিসেবে পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে আটকা পড়া ১৭৪ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছাল বিমান ফ্লাইট

1

জ্বালানির দাম বৃদ্ধি ও এডিবির পূর্বাভাস: বড় চ্যালেন্জে তারেক

2

পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত

3

দক্ষিণ ক্যারোলাইনায় ১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ শেষ করল বিএমডব্

4

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য

5

জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকা

6

শাহবাগ থানার বিস্ফোরক মামলায় সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

7

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ: দেশজুড়ে

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে চীনের আকাশ প্রতিরক্ষা ক্

10

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিক

11

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর ও শিয়ালের আতঙ্ক: ৬ মাসে শিশুসহ ৬

12

পশ্চিম তীরে হামলার ঘটনায় ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিল আরব আম

13

হাইতির মুসলিমদের অনন্য পথচলা

14

ধর্ম পালনে বাধা বা মাস্তানি সহ্য করা হবে না: আইনমন্ত্রী মো.

15

ফিলিস্তিনিদের ওপর ‘প্রজনন গণহত্যা’: ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উ

16

ভিত্তিহীন খবর ছড়িয়ে সবাই আমাদের পতনের অপেক্ষায় ছিল’, সমাল

17

রোনালদো-জেসুসের বৈঠক, পর্তুগাল দলে কাটল অস্বস্তি

18

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

19

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

20