|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর সিটি থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকা থেকে নিজের নাম পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ পূরণের মাধ্যমে সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তিনি ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ভোটার এলাকা স্থানান্তরের আবেদনটি অনুমোদন করে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন। মূলত ওই নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ততা ও রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থেই তিনি নিজের ভোটার ঠিকানা দক্ষিণে স্থানান্তর করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ার্ন মিউনিখ বনাম জেজু এফসি ম্যাচের পরিসংখ্যান ও পজিশন বিশ

1

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

2

যবিপ্রবিতে ড্রোন দিয়ে সার প্রয়োগের প্রদর্শনী: কৃষিতে আধুনিক

3

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

4

পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ শিক

5

বাসেলকে ৫-২ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা, মাঠে ফিরেই গোল ইয়ামাল

6

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

7

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত

8

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত এক হাজা

9

মাঠে ফিরে জোড়া গোল ও পোকার উদযাপনে সমালোচকদের জবাব দিলেন নেই

10

ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’

11

মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, উত্তাল রাজ্য

12

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

13

এইচএসসি পরীক্ষা ও ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ

14

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১

15

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

16

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ ডিসপ্লে নিয়ে এলো রিয়েলমি ১

17

আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণ করল

18

৪ জেলায় বন্যার পূর্বাভাস

19

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর

20