|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত এমপির ‘ব্যক্তিগত মুহূর্ত’র ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্ত’র সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রথমে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক বলে দাবি করা হলেও, পরবর্তীতে সংসদ সদস্য নিজেই লিখিত বিবৃতি দিয়ে ভিডিওতে থাকা ১৮ বছর বয়সি মরিয়ম বেগমকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।

লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তাঁদের বিয়ে হয়। আর ১৩ জুলাই মগবাজারে একটি ব্যবসায়িক কার্যালয়ে ব্যক্তিগত মুহূর্তের ওই ভিডিও ধারণ করা হয়। তাঁর দাবি, চালক ওবায়দুল্লাহর সঙ্গে পূর্বশত্রুতার জেরে ওই চক্রটি কার্যালয়ে প্রবেশ করে তাঁকে হেনস্তা করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ওই সিসিটিভি ফুটেজ এডিট করে বা বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবাও ভিডিও বার্তার মাধ্যমে এই বিয়েকে বৈধ ও সাজানো ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

তবে এই দাবির পর নতুন করে আইনি ও তথ্যগত বিতর্ক তৈরি হয়েছে। যুগান্তরের হাতে আসা একটি বায়োডাটায় দেখা গেছে, দাবিকৃত বিয়ের ৫ দিন পর অর্থাৎ ২২ জুন তারিখেও ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল এবং ওই বায়োডাটায় এমপির নিজ স্বাক্ষর ও সুপারিশ রয়েছে। এ ছাড়া ৩ লাখ টাকা দেনমোহরের একটি কাবিননামা সামনে এলেও সমালোচকদের একাংশের ধারণা, ভিডিও ফাঁসের পর মান বাঁচাতে ব্যাকডেট দিয়ে কাবিননামা তৈরি করা হয়ে থাকতে পারে। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

1

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা

2

ভয়ে আফগানিস্তান সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েছে ভারত: শ্রীকান্

3

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গেই যুদ্ধে লিপ্ত: ইরানের

4

ফ্রান্সে তীব্র দাবদাহের কবলে ১০০০ জনের মৃত্যু

5

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন ত

6

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতার রুকনিয়াত বাতিল

7

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌ

8

রাজধানীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

9

বর্ষার ভরা মৌসুমেও চড়া দাম: বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সা

10

খলনায়ক ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি, কারণ ৩টি

11

সুপার অ্যাপের পথে টিকটক: ভিডিওর বাইরেও মিলবে সব সুবিধা

12

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: দিতে হবে চড়া মূল্য

13

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১২

14

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

15

সাতছড়ির গহীনে বিজিবির অভিযান, মাটির নিচে মিলল অস্ত্র ও গোলাব

16

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছরেই ক্রিপ্টো থেকে ট্রাম্পের আয় ১০

17

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীতের গ্র্যাজুয়েটদের সুযোগ

18

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

19

পিতার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ ন্

20