দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যগত অবনতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তির গুঞ্জন, চলছে গোপন আলোচনা

০ শেয়ার
স্বাস্থ্যগত অবনতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তির গুঞ্জন, চলছে গোপন আলোচনা

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে মেডিকেল গ্রাউন্ডে মুক্তি দিতে পর্দার আড়ালে আলোচনা চলছে।

সংক্ষেপে মূল তথ্য
  • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসা সংক্রান্ত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে।
  • দেশটির প্রভাবশালী সামরিক সূত্র এবং খানের পরিবারের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৭৩ বছর বয়সি এই নেতাকে কারামুক্ত করার বিষয়ে বর্তমানে পর্দার আড়ালে গোপন আলোচনা চলছে।
  • রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গত তিন বছর ধরে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে গত কয়েক মাস ধরে আত্মীয়স্বজন ও আইনজীবীদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে তাকে চিকিৎসা সংক্রান্ত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। দেশটির প্রভাবশালী সামরিক সূত্র এবং খানের পরিবারের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৭৩ বছর বয়সি এই নেতাকে কারামুক্ত করার বিষয়ে বর্তমানে পর্দার আড়ালে গোপন আলোচনা চলছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গত তিন বছর ধরে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে গত কয়েক মাস ধরে আত্মীয়স্বজন ও আইনজীবীদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সম্প্রতি চোখের অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্যের অবনতি ঘটায় পরিবার ও সমর্থকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম জানিয়েছেন, তাদের পিতাকে দীর্ঘদিন ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও অবিলম্বে তাকে মেডিকেল গ্রাউন্ডে মুক্তির দাবি জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালে নওয়াজ শরীফের ক্ষেত্রেও অনুরূপ চুক্তির মাধ্যমে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সুযোগ দেওয়া হলেও, ইমরান খানের মুক্তির ক্ষেত্রে দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠিন শর্ত জুড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, আপসহীন চরিত্রের অধিকারী ইমরান খান সহজে এসব শর্ত মেনে নেবেন না। অন্যদিকে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী সামরিক বাহিনীর সম্পৃক্ততার কথা অস্বীকার করে জানিয়েছেন, ইমরানের মামলার ফায়সালা একমাত্র আদালতেই হবে এবং মেডিকেল গ্রাউন্ডে তাকে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন লুইস দে লা ফুয়েন্তে

2

পিএসএলে শরিফুলের অভিষেক: মুখোমুখি দুই বাংলাদেশি তারকা শরিফুল ও রিশাদ

3

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

4

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩

5

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

6

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

7

ইরান-ইসরাইল একে অপরকে এক সপ্তাহ শান্তিতে থাকতে দেবে: ট্রাম্প

8

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

9

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসিকতা দেখানো উচিত’

10

জাপানের বিপক্ষে শেষ বলের থ্রিলারে ২ রানের কষ্টার্জিত জয় ভারতের