জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন কোনোভাবেই নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে সংকুচিত করে ফেলতে পারে, তাই জনকল্যাণমূলক কাজে এর পরিমিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এছাড়া উন্নত শিক্ষাব্যবস্থাকে শুধু রাজধানীমুখী না রেখে বিকেন্দ্রীকরণের পাশাপাশি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি। সাক্ষাৎ শেষে কুয়েটের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন।
মন্তব্য করুন