|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। গত রোববার ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এসিসি প্রধান মহসিন নাকভি পাকিস্তানি হওয়ার কারণে তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান হারমানপ্রীত কৌররা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার রেশ খেলার মাঠেও টেনে আনার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউসুফ।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরও ভারতীয় দলের খেলোয়াড়রা পুরস্কার মঞ্চে উপস্থিত হননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মহসিন নাকভি শুধু রানার্সআপ দল শ্রীলঙ্কাকে মেডেল ও প্রাইজমানি চেক প্রদান করে মাঠ ত্যাগ করেন। এই ঘটনার পর পিসিবি ও এসিসি প্রধানের কোনো ভুল দেখছেন না ইউসুফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ‘ঔদ্ধত্যের’ গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

ভারতের মাঝে বিনয়ের অভাব রয়েছে উল্লেখ করে ইউসুফ পোস্টে লিখেছেন, ‘যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়! ট্রফি নয়, তাদের মাথা থাকে পায়ের তলায়। ভালো করেছেন মহসিন নাকভি।’ এর আগেও ছেলেদের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল একই ধরনের আচরণ করেছিল, যা ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

1

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

2

কালচারাল লীগের রোগ বহু আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর:

3

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদ

4

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের

5

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে ইরান: আলোচনায় বসার শর্ত দ

6

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি

7

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো: টিকিটের দামে বড় ধস

8

গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতার সহকারী

9

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক পরিদর্শন ও অন

10

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

11

দেশের বাজারে স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ১

12

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮

13

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও জাতীয় ক্রীড়া প্রতিযো

14

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

15

ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে উত্তাল ইসরাইল ও যুক্তরাষ্ট্র, যেভ

16

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৬, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আর

17

ঘুমিয়ে থাকা নারীকে সাপের ছোবল, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে স্

18

গোল্ডেন বুটের দৌড়ে মেসি, এমবাপে ও হালান্ড

19

হরিয়ানায় ক্লাসরুম থেকে টেনেহিঁচড়ে শিক্ষিকাকে বের করে কুপি

20