জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস্ ২০’-এর সাম্প্রতিক একটি পর্বে নিজের পুরনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন উদিতি সিং। পোষ্য কুকুরের দেখভাল, পরিচ্ছন্নতা নিয়ে মতবিরোধ থেকে শুরু করে সাবেক প্রেমিকের নানা কর্তৃত্বপরায়ণ আচরণ ও নিরুৎসাহ করার মানসিকতার কথা শেয়ার করেন তিনি। তবে এত সব টানাপড়েনের পরও উদিতির স্পষ্ট দাবি, সেই বিচ্ছেদ শেষ পর্যন্ত তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য আশীর্বাদ হয়েই এসেছিল।
অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে উদিতি জানান, লকডাউনের সময় তারা একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর দত্তক নিলেও পরবর্তীতে তার দেখভাল এবং ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে নিয়মিত অশান্তি তৈরি হতো। এছাড়া বয়সের ব্যবধান ও সঙ্গীর অতিরিক্ত কর্তৃত্ব ফলানোর প্রবণতা তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে। সঙ্গীর তরফ থেকে প্রতিনিয়ত নিরুৎসাহ করার বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিলেও, সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন ও ক্যারিয়ার দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান তিনি। ২০১৯ সালে ইনস্টাগ্রামের একটি বার্তার মাধ্যমে তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল, যা পরবর্তীতে পরিণতি না পেলেও জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন