|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজ কর্মকর্তা শনাক্তে অভ্যন্তরীণ কমিটি ও বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

সরকারি প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিতকরণ, বিদেশ সফরে কড়াকড়ি আরোপ এবং ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করাসহ মোট ২৩টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে সরকার। গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় এবং পরবর্তীতে তা লিখিত আকারে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেন।

সচিব সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে একাধিক কর্মস্থলে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একটি করে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া একই ব্যক্তির বারবার বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা এবং সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার প্যানেল স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি দপ্তরে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করে তা একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডের আওতায় আনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয়ে তদবির করলে শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, শূন্য পদ দ্রুত পূরণ, দাপ্তরিক কার্যক্রমে শতভাগ ডি-নথির ব্যবহার এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক মামলা পরিহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে

1

নবম পে স্কেলে আসছে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বদলাচ্

2

ফিলিস্তিন দখল স্থায়ী হওয়ার সুযোগ নেই, পতন অনিবার্য: কুদস ফো

3

শক্ত অবস্থানে থেকেই আলোচনা করছে ইরান: গালিবাফ

4

মুনাফা ও আইনি অধিকার ছাড়ার শর্তে মিলছে মূল টাকা

5

ফিফা বিশ্বকাপ ২০২৬: ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফার ইন

6

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন

7

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

8

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করল দূতা

9

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু: নেপালের বন্যায় শো

10

অনুকূল পরিবেশ তৈরি না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক

11

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত

12

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল: ঝুকি নিয়েই চলছে চিক

13

চিরতরে বিদায় নিলেন মিলানের ঐতিহাসিক লিজেন্ড ও 'রসোনারো অব দ্

14

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

15

কাপের রেকর্ড ইনিংসে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা

16

আলাস্কায় প্রায় ১৪০ বছরের জেসুইট মিশনারি কার্যক্রমের সমাপ্ত

17

এনডিএম থেকে মোমিনুল আমিনের পদত্যাগ: দলটির শীর্ষ দুই পদই এখন

18

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার শুরুর ইতিহাস: প্রথম ম্যাচের জয়-পরাজ

19

দামেস্কে ম্যাক্রোঁর সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে সিরি

20