দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

০ শেয়ার
বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাসের সরবরাহ বাড়লে দেশে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি আর থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের মূল কারণ গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
  • তিনি আশা প্রকাশ করেছেন যে, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেই লোডশেডিংয়ের বর্তমান এই সংকট কেটে যাবে।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের মূল কারণ গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেই লোডশেডিংয়ের বর্তমান এই সংকট কেটে যাবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বিগত সরকারের আমলের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং থাকলেও ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি বেশি থাকায় রাজধানীতে তখন কোনো লোডশেডিং দেওয়া হতো না। যার ফলে ঢাকাবাসীর মধ্যে একটি বিশেষ ধারণা তৈরি হয়েছিল। তবে সেই ধারণা থেকে সরকার এখন পুরোপুরি সরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা অগ্রাধিকার পেলেও, রাজধানীতে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত থাকার সুযোগ নেই। তাই দেশের অন্য অঞ্চলের মতো ঢাকাতেও এখন সবাইকে কিছুটা লোডশেডিং মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে বলে জানান তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আজতেকার অগ্নিপরীক্ষা: মেক্সিকোর আবেগ বনাম ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের লড়াই

2

হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি?

3

পহেলা বৈশাখ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত নির্দেশিকা

4

মামলা, গ্রেফতার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

5

রাজা সেনের প্রয়াণ: বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল, স্মৃতিচারণায় ঋতুপর্ণা

6

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

7

পূজার সাজে চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী: ভক্তদের মাঝে ছড়িয়ে দিলেন সম্প্রীতির বার্তা

8

উত্তাল ফ্রান্স: দাঙ্গা ও লুটপাটের জেরে বিভিন্ন শহরে কারফিউ জারি

9

ব্যালন ডি'অর প্রিভিউ: আগামীকাল লন্ডনে অনুষ্ঠান, দৌড়ে এগিয়ে কেন, ইয়ামাল ও এমবাপে

10

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ