অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ)-এর অধীনে একটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোগ্রামস অফিসার পদে ১ জনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনপত্র ‘অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, পিআইইউ-সিসিপ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা’ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬।
মন্তব্য করুন