|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় আসন জয়পুরহাট-২ এ যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে পড়ে যায় এবং ওই নারীর গায়ে ধাক্কা লাগে। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী এবং তার সঙ্গে থাকা সহধর্মিণীও আহত হন। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Cocktail 2 Box Office Day 2: দ্বিতীয় দিনে আয়ে ২৫% লাফ শহীদ

1

মার্ভেল স্টুডিওর ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট প্রকাশ: কে কোন চরি

2

রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়: আটকা পড়ে পাঁচ বসনীয় পর্বত

3

বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে সংঘর্ষ, ইয়েমেনে নিহত বেড়ে ১

4

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমির ডা. শফিক

5

ফিফা বিশ্বকাপ ২০২৬: ১৬ ম্যাচের ৮টিই ড্র, ভাঙল ৬৮ বছরের রেকর্

6

সাভার পানপাড়া হিন্দু পরিবার উচ্ছেদ আতঙ্ক ২০২৬ | ধলেশ্বরী ভূম

7

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার

8

১০,০০০ এমএএইচ ব্যাটারির বিশাল ক্ষমতা নিয়ে অফিসিয়ালি লঞ্চ হলো

9

সিডনি সুপার কাপ: ওয়েস্টার্ন সিডনির বিপক্ষে জাবি আলোনসোর চেলস

10

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্

11

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

12

আইফোন ১৮ প্রো ম্যাক্স ও প্রো এর লিক হওয়া ভিডিওতে নতুন রঙের প

13

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

14

বিশ্বকাপ ২০২৬: পারফরম্যান্সে ব্যর্থ রোনালদো, পর্তুগিজ গণমাধ্

15

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শি

16

Cabo Verde vs Saudi Arabia: FIFA World Cup 2026 Match Previe

17

ছাত্রদলের কমিটি প্রায়ই চূড়ান্ত: শেষ মুহূর্তে যাদের ঘিরে বেশি

18

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

19

Portugal vs Uzbekistan Prediction: ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল ও

20