দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

০ শেয়ার
বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার
মো. আয়নাল খন্দকার। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আইনাল খন্দকারকে পাবনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সংক্ষেপে মূল তথ্য
  • নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আইনাল খন্দকারকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।
  • রোববার রাতে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
  • সোমবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আইনাল খন্দকারকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সোমবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আইনাল খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রফিন খন্দকারের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জুন সকালে শ্রীরামপুর গ্রামে ভুক্তভোগী শিশুটি দোকানে যাওয়ার সময় আইনাল তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র‌্যাব-১২ (পাবনা ক্যাম্প)-এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আইনাল খন্দকার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হোয়াইট হাউসে বড় পরিবর্তন: পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ আইনজীবী ডেভিড ওয়ারিংটন

2

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

3

প্যারাগুয়ে বনাম ফ্রান্স: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

4

তিমুর-লেস্তের বিপক্ষে ম্যাচের আগে সম্পূর্ণ স্কোয়াড পাচ্ছে ইন্দোনেশিয়া

5

বাহরাইন বনাম সৌদি আরব, এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষ প্রিমিয়ার কাপ ২০২৬

6

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেই অধিনায়ক লিটন

7

কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা ৭টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল দেশটির সশস্ত্র বাহিনী

8

বিএমডিএ-তে তোলপাড়: এবার ৭৯ খাতে মিলল ১২১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ

9

আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া: নাজাফ থেকে মাশহাদ যাত্রা

10

বলিউডকে আর আগের মতো ‘পরিবার’ মনে হয় না: সঞ্জয় দত্ত