|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে সিম ও ইন্টারনেট

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে দেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড একটি আকর্ষণীয় বিশেষ অফার চালু করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অফার চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন এই অফারের আওতায় গ্রাহকেরা নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিমটি মাত্র ৩৬ টাকায় সংগ্রহ করতে পারবেন। এছাড়া টেলিটকের সকল বর্তমান গ্রাহকের জন্যও রয়েছে বিশেষ বান্ডেল প্যাক; মাত্র ৩৬ টাকা রিচার্জ বা নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করে গ্রাহকেরা পাবেন ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ গিগাবাইট ইন্টারনেট ডাটা, যার মেয়াদ থাকবে ৭ দিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, অফারটি ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টার ও পয়েন্টগুলোতে গ্রাহকদের, বিশেষ করে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। স্বল্পমূল্যে আধুনিক টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার এই পদক্ষেপে তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অফারটির বিস্তারিত শর্তাবলি এবং ইউএসএসডি কোড জানতে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী এমন সময়োপযোগী ও সাশ্রয়ী সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে টেলিটক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজ

1

‘তুম্বাড ২’-এ আলিয়া ভাটের চমক: নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন স

2

আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’

3

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে: অ্যাটর্নি জেনারেল

4

বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী: শীর্ষে থেকেও প্রেমের জন্য যেভাবে

5

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডের নথি উচ্চ আদালতে

6

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: ২৯ জঙ্গি নিহত

7

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর ছেলের

8

ইউসিবি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: কাস্টমার সার্ভিস অফিসার

9

বন্যা ও বৈরী আবহাওয়া কাটিয়ে আজ থেকে চট্টগ্রাম বোর্ডে শুরু হচ

10

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা: ৫ ম্য

11

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

12

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পে

13

৮ বছরের প্রেম, ঘরে এসেছে দুই সন্তান, এবার প্রেমিকা গ্যাব্রিয

14

ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর ভারতীয় হাইকমিশনার

15

দেশ সম্পূর্ণ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানিমন্ত

16

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: বিনিয়োগকারীদের নতুন উদ্ব

17

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগের কঠোর নি

18

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে

19

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: শামা ওবায়েদ

20