|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে কূটনীতির পথ এখনো খোলা, তবে শর্ত মানতে হবে: মার্কো রুবিও

ইরানের সঙ্গে সংকট নিরসনে কূটনৈতিক আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির তীব্র অভিযোগ তুলেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই শীর্ষ কূটনীতিক এসব কথা বলেন।

মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই কূটনৈতিক উপায়ে যেকোনো সমস্যার সমাধান করতে প্রস্তুত। ইরানের সঙ্গে অতীতেও একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যদি আলোচনার সেই পরিবেশ তৈরি হয়, তবে ওয়াশিংটন অবশ্যই তা স্বাগত জানাবে বলে জানান তিনি।

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউর প্রসঙ্গ টেনে রুবিও বলেন, যুদ্ধবিরতি শক্তিশালী করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখাই ছিল ওই চুক্তির মূল উদ্দেশ্য। কিন্তু তেহরান ধারাবাহিকভাবে সেই শর্ত ভঙ্গ করছে। একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিএনএনের এক প্রশ্নের জবাবে মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানান, কূটনীতি ব্যর্থ হলে তার সবচেয়ে বড় চড়া মূল্য পরিশোধ করতে হবে ইরানকে। দেশের ভঙ্গুর অর্থনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে তা তেহরানের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করাচির নাগরিক দুর্দশায় হতাশ, জন্মশহর ছাড়ছেন শহীদ আফ্রিদি

1

ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠক

2

তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজ

3

গুগল ম্যাপসে আপনার বর্তমান অবস্থান নিখুঁত কি না বুঝবেন যেভাব

4

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দিচ্ছে সরকার

5

সাভারের আমিনবাজারে কলকাতার অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর দাফন

6

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কি

7

উরুগুয়ে বনাম কেপ ভার্দে ম্যাচের প্রিভিউ

8

সৌদি আরবে হুথি হামলার নিন্দা, রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতি

9

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ছয় পদকের রোমাঞ্চকর ইতিহাস এবং শুট

10

আইডিআরএর উদ্যোগে ৭ বিমা কোম্পানির ১৪ কোটি টাকার বেশি দাবি পর

11

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নে ই

12

বিশ্বকাপে কখনো পেনাল্টি গোল করেননি ম্যারাডোনা

13

‘কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না, হবেও না’: জাতিসংঘ সাধারণ প

14

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু গুরুতর অসুস্থ: সংকটাপন্ন অবস্

15

দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাং

16

আড়ংয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বয়সের কোনো বা

17

ইন্দোনেশিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প, একজনের মৃত্যু ও ব্যাপক

18

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম

19

বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্

20