|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের ফলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে নিয়ম-নীতি উপেক্ষা করে দলীয় বা ব্যক্তিগত স্বার্থে পৃষ্ঠপোষকতা এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে এনবিআর প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং জনগণের আস্থা হারিয়েছিল। তবে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশে এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই কেবল করদাতাদের আস্থা অর্জন করা সম্ভব বলে মনে করেন সরকারপ্রধান।

ভবিষ্যৎ প্রজন্মের ওপর বৈদেশিক ঋণের অতিরিক্ত বোঝা চাপানোর নীতি থেকে সরকার সরে আসতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে হবে। এজন্য সরকার গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে, যা দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন বৃদ্ধি করবে। এর ফলে মানুষের আয় ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জনগণ উন্নত সেবা পাবে। করদাতাদের প্রত্যাশা পূরণে এনবিআর কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের রাজস্ব কাঠামোকে সম্পূর্ণ জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ছেড়ে ইমাম হতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মাজরাউই

1

মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফ

2

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন

3

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখা, হরমুজ প্রণালি খুলতে যুক্

4

আটলান্টায় মহাদ্বৈরথ: মেসির শেষ নৃত্য নাকি সালাহর নতুন ইতিহাস

5

রামেক হাসপাতালে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ

6

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

7

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডে

8

হরমুজ প্রণালিতে পালটাপালটি হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

9

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপা

10

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেওয়ার অভিযোগে মাম

11

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রতিম

12

কাজের মাধ্যমে বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী

13

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে যোগ দিলেন

14

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

15

৮৩৪০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসরে অফিসিয়ালি বাজা

16

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা স

17

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

18

গাইবান্ধায় পেটে কাপড় বেঁধে প্রসূতি সেজে নবজাতক চুরির সময় স্ব

19

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা

20