|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে গত দুই যুগ ধরে বিশেষ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাতে উঠে আসে, ‘অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি) কর্মসূচির মাধ্যমে বিগত ২৫ বছরে বাংলাদেশে ১৩টি প্রকল্পে ১০ লাখ মার্কিন ডলারের বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় নতুন করে আরও ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

বৈঠকে দুই দেশের শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, এএফসিপি তহবিলের মাধ্যমে ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুঘল আমলের ঐতিহাসিক মুসা খান মসজিদের স্থাপত্য পুনরুদ্ধার, ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও পুরান ঢাকার শাঁখারিবাজার ও লালবাগ কেল্লার সংরক্ষণ, বরেন্দ্র গবেষণা জাদুঘরের আধুনিকায়ন এবং বাউল গান ও জামদানি শিল্পের মতো অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের দলিলকরণেও এই অর্থ ব্যবহৃত হয়েছে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বৈঠকে সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম সিটির সমন্বিত উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের যৌথ উদ্যোগে ‘ইউএস–বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল’ আয়োজন এবং শিল্পী বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী ২০১৩ সালে পাঠানো দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়াটি দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানালে মার্কিন রাষ্ট্রদূত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত অগ্রগতির আশ্বাস দেন।

বৈঠকের এক পর্যায়ে সংস্কৃতি মন্ত্রী রাষ্ট্রদূতকে আসন্ন ‘নজরুল বর্ষ’-এর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এ সময় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সংগ্রহ ও সংরক্ষণে যুক্তরাষ্ট্রের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এর গভীর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষ স্মারক বিনিময়ের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সাংস্কৃতিক সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিদর্শনে 'না', যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

1

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

2

Argentina vs Austria Prediction: ২০২৬ বিশ্বকাপে আলবিসেলেস্তে

3

জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে বাবার মন্তব্যে যা বললেন নেইমার

4

রাজধানীতে আজ যেসব কর্মসূচি: শিক্ষা, ধর্ম ও কৃষিবিষয়ক সেমিনার

5

ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় হুমকি

6

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি ৭৫ শতাংশ হ্রাস প

7

সংঘাতের আগেই হরমুজ পার হলো ১৫ জাহাজ: স্বস্তিতে চট্টগ্রাম বন্

8

মেসিকে নিয়ে আবেগপ্রবণ রিভালদো

9

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন শুরু

10

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ

11

গাজা যুদ্ধবিরতি: ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ ‘বোর্ড অব

12

৫ আগস্টের পরও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি: ফরিদা আ

13

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন

14

কুমিল্লার লালমাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছ

15

জার্মানিতে ভিসামুক্ত প্রবেশ: ৬২ দেশের তালিকায় কেন নেই বাংলাদ

16

চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

17

৫১ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ডিফেন্ডার এজরি কনসাকে দলে ভিড়ালো আর

18

বিশ্বকাপ ফাইনালের হতাশা: লিওনেল স্কালোনির সামনে যে কঠিন প্রশ

19

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রু

20