|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী

পোশাক শিল্পের বিদ্যমান সংকট নিরসন এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা চেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই নির্দেশনা দেন। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবসায়িক প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বকেয়া নগদ প্রণোদনা দ্রুত ছাড় করার বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংগঠনটির দাবি, লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অডিট জটিলতায় প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার প্রণোদনা আটকে আছে। এর ফলে পোশাক কারখানাগুলো তীব্র আর্থিক সংকটে ভুগছে, যা সরাসরি দেশের রপ্তানি সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ ছাড়ের বর্তমান নিয়ম পরিবর্তন করে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ ছাড়ের ব্যবস্থা করার প্রস্তাব দেন তারা। অর্থমন্ত্রী এই দাবির যৌক্তিকতা মেনে নিয়ে প্রক্রিয়াটি আধুনিক ও সহজ করার আশ্বাস দেন।

আলোচনায় উঠে আসে ব্যাংক ঋণের পুনঃতফসিলীকরণ ও ওয়ার্কিং ক্যাপিটাল সংক্রান্ত সমস্যাও। বিজিএমইএ নেতারা জানান, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিল করলেও কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) দেয় না। ফলে কারখানা সচল হতে পারে না এবং ব্যাংকও তাদের পাওনা ফেরত পায় না। এই সমস্যার সমাধানে পুনঃতফসিলের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হলে অর্থমন্ত্রী এর সঙ্গে একমত পোষণ করেন।

বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে কাস্টমস, বন্দর এবং প্রশাসনিক স্তরের বাধা দূর করে ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর দাবি জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বিজিএমইএ নেতৃবৃন্দ একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নীতি সহায়তার অনুরোধ জানান। বিজিএমইএ সভাপতি মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, শিল্পের সক্ষমতা বাড়াতে তারা দ্রুততম সময়ের মধ্যে একটি বাস্তবধর্মী ও সুনির্দিষ্ট সুপারিশমালা সরকারের কাছে পেশ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের ‘প্রিন্স’, ক্ষুব্ধ দর্শক

1

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অ

2

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সবুজ দেশে গড়তে কাজ করছে সরকার: মীর শা

3

লাহোর কালান্দার্স নিরাপত্তা লঙ্ঘন ২০২৬ | শাহীন আফ্রিদি জরিমা

4

বুলবুলের বোর্ড বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্

5

সপ্তাহ দুই দিন ছুটিসহ এসিআইয়ে আকর্ষণীয় বেতনে চাকরি, বেতন ৫০

6

পুরোনো এসএসডির আয়ু বাড়াতে চান? খেয়াল রাখুন ৫টি বিষয়

7

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে মেসি, সাথে আছেন এমবাপ্পে

8

ফটিকছড়িতে সদর দপ্তর স্থানান্তরের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল

9

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সি

10

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত

11

Cabo Verde vs Saudi Arabia: FIFA World Cup 2026 Match Previe

12

আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট

13

খালেদা জিয়ার ‘সংবিধান ছুড়ে ফেলা’ ছিল রাজনৈতিক রূপক: সংসদে স্

14

উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ

15

আইফোন ১৮ প্রো ম্যাক্স ও প্রো এর লিক হওয়া ভিডিওতে নতুন রঙের প

16

আপিল বিভাগে বাগবিতণ্ডা: এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

17

কুমিল্লার সদর দক্ষিণ: ইয়াবার আন্তর্জাতিক হাট ও সীমান্ত চোরা

18

ফটিকছড়িতে প্রস্তুতি সম্পন্ন, হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্

19

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

20