দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত হয়েছে ৩০০ শিশু: ইউনিসেফ

০ শেয়ার
যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় নিহত হয়েছে ৩০০ শিশু: ইউনিসেফ

যুদ্ধবিরতি কার্যকরের পর গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এছাড়া শিশুরা তীব্র অপুষ্টি ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে।
  • অর্থাৎ, এই সময়ে গাজায় প্রতিদিন গড়ে একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
  • শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ, এই সময়ে গাজায় প্রতিদিন গড়ে একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শনিবার (৮ আগস্ট) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার এক বিবৃতিতে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যায়, সেটি শিশুদের সুরক্ষার দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহত শিশুদের পাশাপাশি আরও শত শত শিশু মারাত্মকভাবে আহত হয়েছে, যাদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। গাজার শিশুরা এমন এক সহিংসতার অবসানের অপেক্ষায় দিন কাটাচ্ছে, যার শেষ হওয়ার প্রতিশ্রুতি তাদের আগেই দেওয়া হয়েছিল। এছাড়া চলমান ধ্বংসযজ্ঞের কারণে গাজার শিশুরা তীব্র অপুষ্টি, নানা ধরনের সংক্রামক রোগ, নিরাপদ পানির অভাব এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মুখে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঘিরে স্যাবোটাজ শঙ্কা

2

সরকারি ৫ লাখ শূন্য পদে দ্রুত নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

3

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

4

ফতুল্লায় বিএনপি-আওয়ামী লীগের গোপন বৈঠকে ডিবির হানা, পালিয়ে গেল নেতারা

5

শিশুদের আসক্ত করার অভিযোগ: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক বিচারকাজ শুরু যুক্তরাষ্ট্রে

6

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামল ‘লাল হিট জনতা পার্টি’

7

অভিনেতার প্রতি ঘৃণাই ছবির ব্যর্থতার কারণ! সমালোচনার মুখে ‘খলিফা’ পরিচালক

8

জাঁকজমকপূর্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হলো মিশরীয় ফুটবল বীরদের

9

হেয়লি ম্যাথুজের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

10

কুম্ভ রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬