|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে প্রবাসী উচ্ছেদ: দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রবাসীদের সাময়িক আশ্রয়ের জন্য হাসাবিয়া এলাকায় একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে একটি প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বাংলাদেশি নাগরিকদের অবস্থার খোঁজখবর নিয়েছে এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তাদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধভাবে অবস্থানকারীদের ডির্পোটেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কুয়েতের অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সেখানে থাকতে পারলেও, তাদের কর্মস্থলে যাওয়া বা কেন্দ্রের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীদের নিম্নোক্ত নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে:

  • কাগজপত্র হালনাগাদ: প্রবাসীদের আবাসনসংক্রান্ত সব বৈধ কাগজপত্র দ্রুত হালনাগাদ রাখতে হবে।

  • পরিচয়পত্র বহন: বাইরে চলাচলের সময় অবশ্যই মূল সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

  • আইন মান্য করা: স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে দূতাবাস প্রবাসীদের ধৈর্য ধরার এবং নিয়মিত স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও

1

রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

2

বিসিবির অপকর্ম ও সম্পদের হিসাব নিয়ে তদন্ত হবে: সংসদে ক্রীড়া

3

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা

4

রাজশাহীতে শুরু হয়েছে টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি

5

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫

6

অস্ট্রেলিয়া-আলজেরিয়া ড্রয়ে নকআউটে দুই দল, স্বপ্নভঙ্গ ইরানের

7

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ১৫

8

প্রত্নতত্ত্বকে হাতিয়ার বানিয়ে ফিলিস্তিনি ভূমি দখল করছে ইসরা

9

শবেকদর আসলে কোন রাতে? জেনে নিন হাদিসে বর্ণিত বিশেষ আলামতগুলো

10

যুদ্ধের বাজারে তেলের আয়ে ফুলেফেঁপে উঠছে ইরান: প্রতিদিন আয় ১৩

11

প্রাণী চিকিৎসায় আধুনিক সেবার ওপর জোর দিলেন মৎস্য ও প্রাণিসম্

12

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন

13

সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচি

14

সেমিফাইনালের আনন্দে আত্মহারা হবেন না, ভক্তদের সতর্কবার্তা স্

15

ইএফএল কাপ: ফ্ল্লিটউড ও শ্রিউজবির লড়াইয়ে বাজি ধরার সেরা টিপস

16

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজার শ

17

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, জানাল আইএফএব

18

বক্স অফিসে ঝড়: দ্বিতীয় সপ্তাহে ১৪৩ মিলিয়ন আয় করল স্পাইডার-ম্

19

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

20