|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্দিক পান্ডিয়াকে দলবদলের গুঞ্জন উড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের আসন্ন মৌসুমের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ঘিরে তৈরি হওয়া দলবদলের জল্পনা অবশেষে নাকচ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসসহ বিভিন্ন দলের সঙ্গে এই অলরাউন্ডারের সম্ভাব্য ট্রেড নিয়ে সম্প্রতি যে গুঞ্জন ছড়িয়েছিল, তাকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দলটি।

স্পোর্টস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, বর্তমানে দল তাদের মৌসুম-পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কোনো ক্রিকেটার অদলবদল বা ট্রেড নিয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের কোনো আলোচনা শুরু হয়নি। পর্যালোচনার কাজ সম্পূর্ণ হওয়ার পরই কেবল ভবিষ্যতের পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি।

এদিকে ক্রিকেট মহলে হার্দিককে নিয়ে আলোচনা যেন থামছেই না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, চেন্নাই ছাড়াও দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মতো দলগুলো হার্দিককে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি চেন্নাইয়ের সঙ্গে সম্ভাব্য খেলোয়াড় বিনিময়ের খবরও চাউর হয়েছিল, যার কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।

উল্লেখ্য, ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হার্দিকের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন ওঠে। তার অধিনত্বে দল প্রথম মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে থাকার পর, সর্বশেষ আসরেও ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। দলের হতাশাজনক পারফরম্যান্স, ড্রেসিংরুমের পরিবেশ এবং ইনজুরি সংক্রান্ত নানা গুঞ্জনের কারণে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। তবে আইপিএলের মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোতে পরবর্তীতে পরিস্থিতি বদলায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নারীকে পেটালেন যুবদল নেতা

1

বৃষ্টির তীব্রতা কমলেও স্বস্তি মিলছে না: নতুন করে ভারী বর্ষণে

2

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

3

৭০ বছর পর কেন লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর?

4

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষি

5

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

6

স্থানীয় ভোটে পোস্টার নিষিদ্ধ, এআই প্রচারণায় কড়াকড়ি

7

বাশার আল-আসাদের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতেফ নাজিব কে?

8

ইউক্রেনে হামলা আরও জোরদার এবং ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনে

9

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা

10

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা

11

২৪ লাখের স্বস্তি বনাম ১৮ কোটির চাপ

12

জাপান ম্যাচের উত্তেজনা: ব্রাজিলিয়ানদের কর্মক্ষেত্রে প্রভাব ও

13

জুলাই অভ্যুত্থানের সময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা অপরাধ ছিল

14

আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্র

15

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চা

16

জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

17

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিসের

18

রাজ’ সিনেমার ২৩ বছর পর ক্যামেরার সামনে এসে মালিনী শর্মা বললে

19

জঘন্য অ্যানিমেশনের সুবাদে ভাইরাল! চীনের বক্স অফিসে হিট ‘নিউ

20