|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন: ইসি সচিব

আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে সার্বিক নির্বাচনী প্রস্তুতি ও কর্মপরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনেস্কোর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, এসএসসি পরীক্ষা, পবিত্র রমজান মাস এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক ও প্রশাসনিক বাস্তবতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত ও সুসংহত রোডম্যাপ তৈরির কাজ চলছে। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কর্মকর্তা, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের জন্য অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য (হেইট স্পিচ) প্রতিরোধ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশার যে উচ্চ মানদণ্ড তৈরি হয়েছে, তা বজায় রাখতে কমিশন বদ্ধপরিকর। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে স্থানীয় পরিবেশ ও বাস্তবতার আলোকে আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন বা প্রয়োজন সাপেক্ষে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে কমিশন পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন ইসি সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট হার ভুলে ওয়ানডে সিরিজে নতুন লক্ষ্য বাংলাদেশের

1

এইচএসসি পরীক্ষা পিছানোর দাবি: পরিস্থিতির ওপর নজর রাখছে শিক্ষ

2

দুদকের ট্র্যাপ টিমের কাছে সাব-রেজিস্ট্রার ধরা

3

অভিজ্ঞতার দিকে ঝুঁকছে চেলসি? ব্লুজদের দলবদল নীতি বদলের নেপথ্

4

আকর্ষণীয় বেতনে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

5

দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

6

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের লাইভ আপডেট ও তথ্য

7

প্যারাগুয়ের আচরণে চটেছেন ইব্রাহিমোভিচ: ‘আমি মাঠে থাকলে চারটা

8

ব্রাজিলের বিরুদ্ধে বাংলাদেশের ৭ গোলের ঐতিহাসিক জয়

9

পানামার বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলের হাতছানি

10

ডারউইন টেস্টের প্রথম দিন শেষে চমক দেখিয়ে চালুর আসনে বাংলাদেশ

11

স্পিকার হিসেবে মেয়াদ শেষেই রাজনীতি থেকে অবসরে যেতে চান মেজর

12

চার বাক্যের সংক্ষিপ্ত জিকির, ঘণ্টার পর ঘণ্টা তাসবিহের চেয়েও

13

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ তা

14

রাকসুর তহবিল থেকে অর্থ উত্তলনে অনিয়মের অভিযোগ: ছাত্রদলের ৭ দ

15

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ার

16

গাইবান্ধায় পেটে কাপড় বেঁধে প্রসূতি সেজে নবজাতক চুরির সময় স্ব

17

ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত উৎপাদন

18

যেকোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল প্রধান অনুপ্রেরণা ছিলেন:

19

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’, মন্তব্য মা

20