|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানুশের পর এবার তরুণ ক্রিকেটার যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা থিতিয়ে আসার আগেই নতুন করে বলিপাড়ায় শুরু হয়েছে ম্রুনাল ঠাকুরকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন। এবার এক তরুণ ক্রিকেটারের সঙ্গে ভারতীয় এই অভিনেত্রীর সম্পর্কের সুতো টানছেন নেটনাগরিকরা।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি অভিজাত ক্যাফে থেকে বের হতে দেখা যায় ২৪ বছর বয়সি প্রতিভাবান ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। একই সময়ে ওই ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় যত কাণ্ড। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর কোনো দৃশ্যেই যশস্বী ও ম্রুনালকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায়নি এবং তাদের মধ্যে কোনো কথোপকথনেরও প্রমাণ মেলেনি। তবুও সামাজিক মাধ্যমের বিভিন্ন ফ্যান পেজে ভিডিওটি শেয়ার করে তাদের ডেটিংয়ের জল্পনা তুঙ্গে তুলেছে অনুরাগীরা। তবে এই দাবির সত্যতা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ভক্তদের মাঝে আলোচনার ঝড় বইলেও, এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কিংবা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল কারও পক্ষ থেকেই কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাজের ব্যস্ততার দিক থেকে ম্রুনাল ঠাকুর বর্তমানে বেশ ভালো সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় থাকা তার ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এর পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। মাঝة সিনেমাটির টিজার প্রকাশ্যে আসলেও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। পাশাপাশি তেলেগু ভাষার ‘রাকা’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ নারী গ্রেফতার

1

পিতার প্রয়াণে লিওনেল মেসিকে আবেগঘন শ্রদ্ধা ইন্টার মায়ামির

2

কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া নিয়ে ফের সরব মুখ্যমন্ত্

3

পেপারবিহীন আধুনিক সংসদ গঠনে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

4

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

5

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রী

6

কুতুবদিয়া ও পেকুয়ায় পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত শুকনো

7

আজকের মুদ্রার রেট: ১ আগস্ট ২০২৬

8

টিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা সুইডেন

9

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে

10

ভারী মেকআপ ছাড়াই সাই পল্লবীর জেল্লাদার ত্বকের রহস্য কী?

11

কলকাতায় ককরোচ জনতা পার্টির সভা বাতিল

12

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

13

ফাইনালে দেখা হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ: গ্রুপ পর্বের সমীক

14

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

15

ইরানের বিরুদ্ধে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুতের হুঁশিয়ারি দি

16

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরল ইরান

17

তথ্য গোপন ও প্রতারণা: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমান

18

হরমুজ প্রণালির অচলাবস্থায় জ্বালানি ও অর্থনীতিতে বড় ঝুঁকি, ৫

19

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার গল্প অত্য

20