দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

০ শেয়ার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
  • বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
  • সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অপরাধের গুরুত্ব ও তীব্রতা বিবেচনা করে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শ এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এই সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জেলা আহ্বায়ক শেখ খাইলুল কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান যে, নাজমুল ঠাকুরের মাদক সেবনের আপত্তিকর ভিডিওটি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দলের ভাবমূর্তি রক্ষায় এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভিতোরিয়াকে ২-০ গোলে হারাল বেনফিকা

2

এমবাপে বনাম ইয়ামাল: বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও স্পেন

3

সাভারকরকে ‘মুসলিমবিদ্বেষী’ বলায় রাহুলের বিরুদ্ধে আদালতে সত্যকি সাভারকর

4

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

5

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন অব্যাহত, দিল্লিতে উত্তেজনা

6

কোথায় বিনিয়োগ করলে মিলবে সর্বোচ্চ মুনাফা ও নিরাপত্তা?

7

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

8

গ্রাউন্ড সেবা আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা এয়ারলাইন্স

9

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত রয়েছে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান