|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ উদযাপনে মেতে উঠেছিল পুরো স্পেন। সোমবার রাজধানী মাদ্রিদের রাজপথে লুইস দে লা ফুয়েন্তের দলকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল প্রায় বিশ লাখ ভক্ত। ছাব্বিশ সদস্যের স্কোয়াড ও কোচিং স্টাফরা প্রথমে স্পেনের রাজপরিবার এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাতের পর খোলা ছাদের বাসে চেপে ‘তারারা একসঙ্গে জ্বলে ওঠে’ স্লোগানে মাদ্রিদের রাস্তায় প্যারেড করেন। এই আনন্দ উৎসবের মূল আকর্ষ কেন্দ্র ছিল ঐতিহাসিক সিবেলেস স্কয়ার, যেখানে প্রায় এক লাখ বিশ হাজার ভক্তের উপস্থিতিতে ‘সোমোস কাম্পিয়োনেস’ বা ‘আমরাই চ্যাম্পিয়ন’ লেখা টি-শার্ট পরে মঞ্চে আসেন খেলোয়াড়রা।

তবে এই জমকালো উদযাপনের মঞ্চে খেলোয়াড়দের পরিচিতি পর্বের সময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে করা একটি রসিকতা এখন ফুটবল পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। উপস্থাপক রাউল রামোস যখন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়েরেমি পিনোকে মঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন মজা করে বলেন যে শৈশবে লোমো দেল চেন্তচিতে থাকার সময় সবাই তাকে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’ বলে ডাকত। এরপরই উপস্থিত দর্শকদের হাসির খোরাক জুগিয়ে তিনি বলেন, ‘শুধু দু’জনের মধ্যে একটাই পার্থক্য, পিনোর এখন একটা বিশ্বকাপ আছে!’ উল্লেখ্য, এবারের বিশ্ব আসরের শেষ ষোলোর লড়াইয়ে চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল রোনালদোর পর্তুগাল, যেখানে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন আর্সেনালের মিকেল মেরিনো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল (অব.) অলি আহমেদের সমালোচনায় মুহাম্মদ রাশেদ খান: বিরোধ

1

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

2

জামায়াত এমপির ‘ব্যক্তিগত মুহূর্ত’র ভিডিও ভাইরাল, তরুণীকে দ্

3

কাউন্টি ক্রিকেটে লিয়াম লিভিংস্টোনের ফাইফার, কেন্টের ব্যাটিং

4

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

5

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

6

গ্রুপসেরা হয়ে নকআউটে যুক্তরাষ্ট্র, ইতিহাস গড়লেন পচেত্তিনো

7

মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল

8

সিরাজগঞ্জে সিএনজির এক্সেল ভেঙে বাসের সঙ্গে সংঘর্ষ, কলেজছাত্র

9

লিগস কাপে সান্তোস লাগুনাকে উড়িয়ে দিল শিকাগো ফায়ার, লেভানদোভস

10

রাশিয়ায় ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব, সম্মত মস্কো

11

ডিজিটাল সার্বভৌমত্ব ও ডাটা লোকালাইজেশন: গ্লোবাল ক্লাউড যুগে

12

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রা

13

বরিশালে বালুর বস্তার ভেতর বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরি

14

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির কঠোর সমালোচনা

15

ডিএনসিসি মশক নিয়ন্ত্রণ পুরস্কার ঘোষণা ২০২৬ | প্রশাসক শফিকুল

16

হাসনাত-সারজিসের তদবির বাণিজ্যের অভিযোগ তুললেন রাশেদ খান

17

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন: ৬ মাসে ট্রাভেল পাস ইস্

18

নতুন এশিয়ান পপ ক্যাটাগরি প্রবর্তনের প্রতিবাদে গ্রামি অ্যাওয়া

19

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

20