|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমার্ধেই বাংলাদেশকে ৬ গোল দিল ইন্দোনেশিয়া

সংগৃহিত ছবি

হামজা চৌধুরীর জন্মদিনে ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধেই ৬ গোল হজম করেছে লাল-সবুজের দল। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতির সময় ম্যাচের স্কোর ইন্দোনেশিয়া ৬-১ বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে এত গোল হজম করার ঘটনা আগে দেখা যায়নি। ফলে দেশের ফুটবলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীর জন্মদিনে ম্যাচটি বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকছে একেবারেই ভিন্ন কারণে।

ইন্দোনেশিয়ার হয়ে প্রথমার্ধের ছয় গোলের চারটিই করেছেন মিচেল লি বেকার। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই বাংলাদেশের রক্ষণকে চাপে রাখে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় তারা।

বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেছেন শাহরিয়ার ইমন। তবে ছয় গোল হজম করায় বিরতির আগেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

এখন দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান কমানোর পাশাপাশি নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় এড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। জাতীয় দলের সবচেয়ে বড় হার ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া এবং ১৯৮২ সালে ইরানের বিপক্ষে দুই ম্যাচেই ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এর আগে ১৯৭৫ সালে হংকংয়ের বিপক্ষে ৯-১ গোলেও হারতে হয়েছিল লাল-সবুজের দলকে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানোর সময় জানালেন মন্ত্রী

1

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার: নতুন

2

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যারাডোনার রেকর্ড ভাঙার অপে

3

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

4

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডে

5

আধুনিক ও কর্মমুখী আগামীর শিক্ষা ব্যবস্থা নিয়ে উপদেষ্টা মাহদী

6

রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদায় পুলিশের বিশেষ অভি

7

পরিদর্শনে 'না', যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

8

এনবিআর সংস্কার আন্দোলন: ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ করল আইআরড

9

ছাত্রশিবির নেতা জিসান অচেতন অবস্থায় উদ্ধার

10

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

11

শুভমান গিলের ২২৩, এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে জ

12

আজ এলপিজির নতুন দাম ঘোষণা: বাড়বে নাকি কমবে?

13

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শ্রীলঙ্কার তিন ব্যাটার

14

ফাইনালের আগে মুখ খুললেন গার্দিওলা: মেসি নাকি স্পেন, বাজি কার

15

গরুর মাংস পছন্দের কথা বলে বিতর্কে টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্

16

১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন: জনপ্রশাসন মন

17

ইরান দলকে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

18

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

19

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নত

20