দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

০ শেয়ার
মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম নগরের ৭ ও ২ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রাম নগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
  • বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর ৭ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
  • অভিযানের অংশ হিসেবে এলাকার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জমিতে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

চট্টগ্রাম নগরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর ৭ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অভিযানের অংশ হিসেবে এলাকার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জমিতে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

অভিযান চলাকালীন সাধারণ মানুষকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন করার পাশাপাশি বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহেরসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন রূপ নিল বিষাদে,

2

সংসদে বিদ্যুৎমন্ত্রী ও ব্যারিস্টার খোকনের রসিকতা

3

মধ্যপ্রাচ্যে কি মার্কিন নির্ভরতা কমছে? মক্কা চুক্তির নেপথ্য সমীকরণ

4

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বিএনপি সরকার অবৈধ হতে পারে

5

নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, বিরক্ত মেলানিয়া

6

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রধানমন্ত্রী

7

মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

8

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

9

রাহুলের ‘আউটসাইডার নীতি’ ও কংগ্রেসের অন্দরে বাড়ছে ক্ষোভের বারুদ

10

জার্মানির ম্যাচে হিটলার সদৃশ দর্শক?