|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাঁকতালে এমপি হয়েছিলেন অনেকে': স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, অতীতে দীর্ঘ ১৭ বছর দেশ কার্যকর সংসদ পায়নি এবং সেই সময়ে ‘ফাঁকতালে’ অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, অতীতের এরশাদ আমলসহ বিভিন্ন সংসদের কর্মকাণ্ড দেখে তিনি লজ্জিত বোধ করেন, কারণ তখন নির্বাচনের নামে প্রহসন হতো।

স্পিকার আরও বলেন, ১৯৯১ সালের পর এবারই তিনি সত্যিকারের একটি কার্যকর ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেখতে পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এবারের ভোটিং প্যাটার্নই প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিল। বর্তমানে অনেক নতুন মুখ নিজগুণে নির্বাচিত হয়েছেন, যাদের রাজনৈতিক পরিচিতি অতীতে খুব একটা ছিল না। স্পিকারের মতে, সংসদের মর্যাদা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে বর্তমান সদস্যদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে দেশের সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। তিনি সংসদ সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মেলবন্ধন তৈরির ওপর জোর দেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের যে কোনো উদ্যোগে সংসদ সচিবালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

‘ফল উৎসব-২০২৬’-এ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপিজেএ সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় আয়োজিত এই উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক স্থাপনের এক মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস: আজকের আইপিএল ম্যাচের লাইভ

1

ট্রাম্পের ইরান চুক্তিকে ডেমোক্র্যাটদের তোপ

2

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার

3

ইন্দোনেশিয়ায় ৫.১ মাত্রার ভূমিকম্প, একজনের মৃত্যু ও ব্যাপক

4

স্মার্টফোনের কভারে তেজপাতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন ট্

5

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

6

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

7

বিশ্বকাপ ফাইনালের হতাশা: লিওনেল স্কালোনির সামনে যে কঠিন প্রশ

8

খামেনির শেষ বিদায়: তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখের বেশি ট্রি

9

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন কে? জানাল আইন মন্ত্রণ

10

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ: ক্লিনিক দালা

11

গিনেস বুকে হ্যাটট্রিক: বরিশালের নিপার অনন্য গৌরব

12

নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে ইতিবাচক ও আশাবাদী হবেন যেভাবে

13

বিএনপি তাদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে: জামায়াত আমির ডা.

14

ভোলার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ, দাম সাড়ে ৮

15

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: তেহরানকে কড়া হুঁশিয়ারি দ

16

দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন

17

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ

18

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

19

পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক ছাতার নিচে সব ভর্তি আনার উদ্যোগ শিক

20