|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ

কর্নেল অলি আহমেদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় একটি চমক এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের শীর্ষ নেতাদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলিকে প্রার্থী করার এই ঘোষণা দেন জামায়াত আমির।

এর আগে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।

এছাড়াও জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী বৈঠকে অংশ নেন। সবার আলোচনার মাধ্যমেই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে কর্নেল অলির নাম চূড়ান্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

1

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্ম

2

বল বিকৃতির দায়ে নিষিদ্ধ ফখর জামান: পিএসএলে বড় ধাক্কা লাহোর ক

3

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির কঠোর সমালোচনা

4

বাথরুমে অতিরিক্ত চাপে স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি: চিকিৎসা বিজ্

5

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

6

১৮ বছর পর স্বাধীনতা দিবসে ফিরল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপা

7

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, নতুন রেকর্ড ও মৃত্যু তিন

8

বড় দাতাদের থেকে ঋণের প্রতিশ্রুতি নেই

9

সান্তোসের সুদানামেরিকা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর নেইমারে

10

মাঠেই লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা: বায়ার্ন তারকার স্বাস্

11

ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন হত্যার নেপথ্যে পারিবারিক দ্বন্দ্ব,

12

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্না

13

পুষ্টির চেয়ে ক্ষুধা মেটানোই বড় চিন্তা

14

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রোমেরো: আর্জেন্টিনা শিবিরে

15

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হার: হারের দায় ব্যাটারদের কাঁধে দ

16

মাইকি মুরের জোড়া গোলে হফেনহাইমকে সহজ হারালো টটেনহ্যাম

17

গুমের নাটক করেছে শিবির: রাশেদ খান

18

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলায় জিরো টলারেন্স: সরাসরি চাকর

19

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

20