|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ

সাধারণ মানুষের তীব্র গণপরিবহন সংকট দূর করতে সরকারি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জনগণের করের টাকায় প্রতিষ্ঠিত বিআরটিসি সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার কথা থাকলেও, এর একটি বিশাল অংশ বিভিন্ন সরকারি সংস্থাকে ভাড়ায় প্রদান করা হচ্ছে। ফলে নিজেদের করের টাকায় কেনা বাস রাস্তায় না পেয়ে সাধারণ মানুষ চরম পরিবহন সংকটে পড়ছেন, অথচ বিপুলসংখ্যক বাস কেবল সরকারি কর্মকর্তাদের যাতায়াতে আটকে থাকছে। এছাড়া অর্থনীতির ‘আয়ের বৃত্তাকার প্রবাহ’ তত্ত্বের কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো বিআরটিসি থেকে বাস ভাড়া নিলে রাষ্ট্রের অর্থ কেবল এক সরকারি খাত থেকে অন্য খাতে আবর্তিত হয়, যা বেসরকারি বাজারে বা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। একটি গতিশীল অর্থনীতির জন্য সরকারি অর্থ বেসরকারি খাতে প্রবাহিত হওয়া অত্যন্ত জরুরি। আগামী ১০ দিনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে বহরের সব বাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল পাকিস্তান নারী

1

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করল দূতা

2

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প

3

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি পদে লড়ছেন কর্নেল অলি আহমদ, জ

4

শাকিব খান কি অপু ও বুবলী দুজনকে নিয়েই সংসার করছেন? জল্পনা তু

5

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসি

6

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস অন্তর বাজেট পর্যাল

7

খামেনির জানাজায় উত্তাল তেহরান: ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্য

8

অবিশ্বাস্য গতিতে রেল যোগাযোগ সচল করল ইরান: বিশ্বজুড়ে দারিদ্র

9

জুলাই গণহত্যায় জড়িত ৩৫ শতাংশের বেশি পুলিশ কর্মকর্তা এখনো দায়

10

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

11

১০ জনের দল নিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র: ২৪ বছরের অপেক্ষার অ

12

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

13

প্যাডেল রিকশা নিষিদ্ধ ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে আইনি নোটিশ

14

জয়ের দাবিদার ছিলাম আমরা, হারের পরেও ব্রাজিলের পাশে কার্লো আ

15

চবি সিনেট অধিবেশন: ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির বিক্ষোভ

16

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট

17

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আ

18

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

19

হরমুজ প্রণালিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

20