|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলে আরেক ‘৭ অক্টোবর’ ঘটাতে মিত্রদের নিয়ে বড় হামলার ছক কষছে ইরান

ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো আরেকটি বড় ধরনের হামলা চালাতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্ররা। তবে এবারের পরিকল্পনাটি আরও ব্যাপক, যেখানে একাধিক ফ্রন্ট বা মোর্চা থেকে একই সময়ে একযোগে হামলা চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে একটি সমন্বিত সামরিক অভিযানে যুক্ত করার চেষ্টা করছে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, গাজার হামাস এবং ইরাক ও সিরিয়ার ইরানপন্থি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী রয়েছে। ২০২৩ সালে হামাস একা ইসরাইলে আকস্মিক আক্রমণ চালালেও সেদিন হিজবুল্লাহ বা ইরান পূর্ণমাত্রার যৌথ অভিযান শুরু করেনি। পরবর্তীতে গাজা থেকে উদ্ধার হওয়া হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ারের নথিতে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের পরিকল্পনার ইঙ্গিত মিলেছিল, যেখানে তিনি ইরান ও হিজবুল্লাহর প্রত্যক্ষ অংশগ্রহণ প্রত্যাশা করেছিলেন। তবে মার্কিন ও ইসরাইলি মূল্যায়ন অনুযায়ী, সেই সময় হামলার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে তেহরান বা হিজবুল্লাহ আগে থেকে অবগত না থাকায় তাদের প্রতিক্রিয়া সীমিত ছিল।

ইসরাইলি গোয়েন্দাদের দাবি, অতীতের সেই সমন্বয়হীনতা ও বিচ্ছিন্ন প্রতিক্রিয়া কাটিয়ে উঠতে এবার তেহরান একটি পূর্ণাঙ্গ যৌথ ছক কষছে। এই নতুন পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি গোষ্ঠীগুলো একই দিনে বা নির্দিষ্ট সময়ে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করবে, যাতে দেশটির প্রতিরক্ষা বাহিনী একসাথে একাধিক দিক থেকে তীব্র চাপের মুখে পড়ে। সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই গোষ্ঠীগুলোর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক ও অনলাইন কনফারেন্সের মাধ্যমে হামলার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে গোষ্ঠীগুলোর মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ ও যোগাযোগও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এই পরিকল্পনা নিয়ে ইরান কিংবা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি সম্প

1

লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দা

2

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে মিলে নতুন নৌ

3

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের শিবিরে স্বস্তি: নেইমার এখন পুরোপ

4

এনডিএম থেকে মোমিনুল আমিনের পদত্যাগ: দলটির শীর্ষ দুই পদই এখন

5

আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্ট

6

ফ্রান্সকে ভয় পায় না স্পেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লামিন

7

ময়মনসিংহে শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্য

8

করাচির ভ্যালিকা হাসপাতালে এইডস আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৮০

9

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

10

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুই দিনেই টেস্ট হারল বাংলাদেশ

11

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

12

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়বে জ্বালানি সরবরাহ

13

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ২

14

ঈদে ৪০-৫০ হাজার বাজেটে সেরা ৪ স্মার্টফোন: টেকনো, ভিভো না কি

15

লিসবন কেন্দ্রীয় মসজিদ: পর্তুগালের বুকে মানবিকতা ও সম্প্রীতি

16

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী

17

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হ

18

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ তুঙ্গে:

19

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে আদম তমিজী হককে বন্দিশালা বানানোর

20