|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য ফিফা রোমানিয়ার অভিজ্ঞ রেফারি ইস্তভান কোভাচকে দায়িত্ব দিয়েছে। ৪১ বছর বয়সী এই রেফারি সম্প্রতি ইউরোপীয় ফুটবলে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

ইস্তভান কোভাচ সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছিলেন। সেই ম্যাচে হ্যান্ডবল উপেক্ষা করা এবং বার্সেলোনার ডিফেন্ডার পাও কুবারসিকে সরাসরি লাল কার্ড দেখানোর ঘটনায় বার্সেলোনা উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছিল। যদিও বিতর্কের পাশাপাশি তিনি চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের ফাইনালসহ এখন পর্যন্ত ৩২১টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।

আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচে কোভাচকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি মিহাই মারিকা ও ফেরেঞ্চ তুনইয়োগি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন মৌরিতানিয়ার দাহানে বেইদা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাঙ্গোলার জেরসন সান্তোস। উল্লেখ্য, ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করায় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২

1

যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার ধ্বংস করল ইরান

2

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

3

২০ হাজার কোটি টাকা ভর্তুকি দাবি বিপিসির: জ্বালানি তেল আমদানি

4

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে ২ ল

5

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্ক: ফিফার অবস্থান স্পষ্ট করলেন

6

নাইটক্লাব কাণ্ডে বড় বিপদে ইংলিশ পেসার ব্রাইডন কার্স, কাঠগড়ায়

7

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত

8

লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল

9

ভিনিসিয়ুস জুনিয়র: দারিদ্র্য জয় করে বিশ্বমঞ্চে

10

রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেক

11

কোপা আর্জেন্টিনা: বোকার নায়ক গোলরক্ষক আলভারো মনতেরো, টাইব্রে

12

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ

13

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়ে

14

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর

15

স্বদেশী পোশাক পরে সমালোচনার মুখে মিস ইউনিভার্স কানাডার প্রতি

16

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

17

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

18

প্রশ্নফাঁস ঠেকানো জাতীয় দায়িত্ব’, দিল্লি আন্দোলনের পর নীরব

19

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট্য

20