|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ


দেশের আবাসন খাতে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এক বড় সুখবর নিয়ে আসছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোনো ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বা ‘কালো টাকা’ সাদা করার বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে জমি, ফ্ল্যাট বা বিল্ডিং কেনাবেচার ক্ষেত্রে দলিলের মূল্যের চেয়ে প্রকৃত মূল্যের যে পার্থক্য বা ব্যবধান থাকে, তা নির্দিষ্ট হারে কর প্রদানের মাধ্যমে বৈধ করার সুযোগ থাকছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হতে যাওয়া অধিবেশনে এই ঐতিহাসিক বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বাজেট উপস্থাপন এবং এজন্য নতুন অর্থবিলে আলাদা একটি বিশেষ ধারা সংযুক্ত হতে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই ধারাটি পাস হলে কোনো করদাতার জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার প্রকৃত মূল্য দলিল মূল্যের চেয়ে বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তি শ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত করহারে আয়কর পরিশোধ করতে পারবেন। অর্থ আইন বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে এই কর পরিশোধ করলে সে বিষয়ে পরবর্তীতে কোনো প্রশ্ন উত্থাপন বা আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে অর্থ আইনের অধীনে কোনো ব্যক্তির এ ধরনের বিষয়ে কোনো কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়ে থাকলে, তাকে অতিরিক্ত ক্রয় বা বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য করের সঙ্গে আরও ২০ শতাংশ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এ ছাড়া এই ধরনের আর্থিক অপরাধের জন্য আদালতে আগে থেকেই দোষী প্রমাণিত হওয়া কোনো ব্যক্তি এই বিশেষ সুবিধা পাবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে নাফ নদীতে অভিযান, ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আট

1

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন

2

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: যুব ও ক্রীড়া মন্ত্র

3

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: কৃষিমন্ত্রী

4

ইংল্যান্ডের সেই বিতর্কিত গোল: সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুল

5

বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ম্যানুয়েল নয়্যার

6

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি, বাজিমাত ‘আওয়

7

দ্রুত অস্ত্র উৎপাদন ও পরীক্ষা নিশ্চিত করতে নতুন ঐতিহাসিক পদক

8

চার বাক্যের সংক্ষিপ্ত জিকির, ঘণ্টার পর ঘণ্টা তাসবিহের চেয়েও

9

মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের

10

তাড়াহুড়ো করে নয়, ভালোভাবে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি: তামি

11

ঢাকায় বসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬: ট্রিলিয়ন ডলার অর্

12

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মাল

13

ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ স

14

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্য স্বামী ও স্ত্রী নিহত

15

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল: চরম স্বাস্থ্যঝ

16

ইরানের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল

17

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

18

Mexico vs England: FIFA World Cup 2026 Round of 16 Preview

19

খুলনার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত

20