|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল: চরম স্বাস্থ্যঝুঁকিতে রাজশাহীর যুবসমাজ

ইয়াবা ট্যাবলেট। ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের মুখে দেশজুড়ে মাদকের জোগান কমে যাওয়ায় অপরাধ চক্রগুলো বেছে নিয়েছে এক অভিনব ও বিপজ্জনক প্রতারণা। রাজশাহীতে আসল ইয়াবার সংকটের সুযোগ নিয়ে মাত্র এক টাকা দামের সাধারণ ওষুধকে মার্কার বা সাইনপেন দিয়ে লাল-গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি করছে অসাধু চক্র। প্রতিটি ট্যাবলেট ২৫০ থেকে ৩০০ টাকায় সাধারণ তরুণ ও মাদকসেবীদের কাছে চালিয়ে দেওয়া হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, নগরীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকা, বারো রাস্তা, বুধপাড়া, কোর্ট ঢালান, গুড়িপাড়া ও নিউমার্কেটসহ বিভিন্ন স্পটে অত্যন্ত কৌশলে এই ভুয়া ইয়াবা বিক্রি চলছে।

ইয়াবার মতো চেহারা দিতে মূলত জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ‘মায়াবড়ি’ এবং কোষ্ঠকাঠিন্যের ওষুধ ‘ডুরালাক্স’ ব্যবহার করা হচ্ছে। কম দামে মাদক পাওয়ার লোভে পড়ে যারা এই ভুয়া ট্যাবলেট সেবন করছেন, তারা মারাত্মক শারীরিক জটিলতার শিকার হচ্ছেন। ভুক্তভোগী মাদকসেবীরা জানান, এসব পিল খাওয়ার পর তাদের শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনে এসব ওষুধ সেবনের ফলে শরীরে তীব্র পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। বিশেষ করে কোনো পুরুষ নিয়মিত জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবন করলে হরমোনের ভারসাম্যহীনতা, স্তন বড় হয়ে যাওয়া, ডায়াবেটিস, স্ট্রোক এমনকি পুরুষত্বহীনতার মতো ভয়াবহ ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখলেও এই নতুন প্রতারণা চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে তরুণ সমাজকে সুরক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

1

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

2

স্পেনের বিপক্ষে ফাইনালে হাফটাইমে সতীর্থদের ওপর কেন ক্ষুব্ধ হ

3

করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা

4

কারাগারে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আইনজীবীদের সময় চান জুনায়ে

5

হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার মূল স্তম্ভ: আলী আকবর বেলায়েত

6

হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশি

7

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক:

8

ফিফা বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে শীর্ষে লিও

9

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেম কিংবদন্তি ওয়াসিম আকরাম

10

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন অব্যা

11

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল টিকিটের দরদাম ও খুঁটিনাটি

12

মিশরের ম্যাচে আবারও বিতর্ক

13

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

14

ট্রাইব্যুনালের নতুন রায়: দেশজুড়ে রাজনৈতিক প্রভাবে মিশ্র প্রত

15

মেসির রেকর্ডের দিকে নজর নেই এমবাপ্পের, লক্ষ্য এখন বিশ্বকাপ ট

16

ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদে

17

কাতারে বোমা হামলা নিয়ে নেতানিয়াহুর দম্ভ

18

মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায়ের দিন

19

যুক্তরাষ্ট্রকে ‘সভ্যতাহীন’ বলে কড়া জবাব ইরানের: ট্রাম্পের মন

20