জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্তন ক্যানসার সচেতনতামূলক ঐতিহ্যবাহী ‘পিংকি ওয়ানডে’ ম্যাচে ব্যাট হাতে একরকম ঝড় তুললেন ডেভিড মিলার ও তেম্বা বাুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে চমৎকার শুরু করেও শেষ পর্যন্ত ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ৩২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।
টস হেরে এর আগে ব্যাট করতে নেমে দলীয় শূন্য রানেই এইডেন মার্করামের উইকেট হারায় স্বাগতিকরা। তবে শুরুর সেই ধাক্কা সামলে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক তেম্বা বাুমা। তিনি ১১৬ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন।
জবাবে রান তাড়ায় নেমে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মিচেল মার্শ ও ট্রভিস হেড মিলে ১০২ বলে যোগ করেন ১৩০ রান। মার্শ মাত্র ৫৩ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ৮৪ এবং ট্রভিস হেড ৭৬ বলে ৮৪ রান করে জয়ের পথ তৈরি করেছিলেন।
মন্তব্য করুন