|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল’-এর তিনটি স্যাটেলাইট একসঙ্গে মহাকাশে কক্ষপথে পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি গণমাধ্যমের সামনে এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী সাত্তার হাশেমি জানান, মহাকাশশিল্পের সার্বিক উন্নয়ন বর্তমান ইরান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতায় একই সঙ্গে তিনটি দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণকে তাদের মহাকাশ খাতের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। ‘পায়া’, ‘জাফর’ ও ‘কাওসার’ নামের এই তিনটি স্যাটেলাইট যৌথভাবে সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের উদ্যোগে তৈরি করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে শহিদ সোলেইমানি স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলে মোট ২৪টি স্যাটেলাইট রাখার লক্ষ্য রয়েছে, যার মধ্যে ১৮টি মূল এবং ৬টি রিজার্ভ স্যাটেলাইট হিসেবে কাজ করবে। বাকি স্যাটেলাইটগুলো পরবর্তী বছরগুলোতে পর্যায়ক্রমে মহাকাশে পাঠানো হবে।

ইরানের মহাকাশ অবকাঠামো সম্প্রসারণে বেশ কিছু নতুন প্রকল্পও এগিয়ে চলছে বলে জানান তিনি। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার স্পেস সেন্টারের প্রথম ধাপের নির্মাণকাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে, যা পরবর্তীতে যোগাযোগ ও রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণে বড় ভূমিকা রাখবে। এছাড়া টেলিযোগাযোগের কাজে ব্যবহারের জন্য প্রথমবারের মতো ‘কু-ব্যান্ড’ প্রযুক্তিতে তৈরি ‘নাহিদ-২’ স্যাটেলাইটও কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। দেশটির মহাকাশ খাতের এই অগ্রগতি আঞ্চলিক ভূরাজনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের ১২ পয়েন্ট কাটা

1

জেন-জি বিক্ষোভ: সরকারের কাছে ৫ দফা দাবি পেশ রাহুল গান্ধীর

2

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রত

3

সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাং

4

যুদ্ধের উত্তাপের মাঝেই ইরানে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান, রয়

5

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে জন্মদিন

6

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

7

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

8

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরু

9

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার

10

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

11

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

12

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্পসহ ১৩ বিদেশি নেতা

13

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

14

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের

15

৬৪ সেকেন্ডে রেকর্ড গোল, ১০ জনের প্যারাগুয়ের জয়

16

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্র

17

‘পদত্যাগ করছেন’ পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

18

অ্যান্ড্রয়েডের যুগ কি শেষ? হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম হা

19

লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না

20