|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীর সোনাগাজীতে মুহূর্তের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম, ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে আঘাত হেনেছে এক ভয়াবহ ও আকস্মিক টর্নেডো। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাত্র এক মুহূর্তের ব্যবধানে এই প্রাকৃতিক দুর্যোগ পুরো গ্রামটিকে লণ্ডভণ্ড করে দেয়। চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৩৫টি পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে টর্নেডোটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। মুহূর্তের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তান্ডবে গ্রামের অন্তত ২০টি ছোট-বড় ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া শতাধিক গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি পরিবারের বিদ্যুৎ সংযোগের মিটার, ফলে পুরো এলাকা এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

দীর্ঘ জীবনে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সাহাব উদ্দিন। তিনি এই ঘটনাকে এক প্রকার ধ্বংসলীলা বা কেয়ামতের সঙ্গে তুলনা করেছেন। হঠাৎ সহায়-সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছেন।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, মানুষের দুর্দশা অবর্ণনীয়। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং সরকারি সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, তিনি দুর্ঘটনার খবর পেয়েছেন। প্রশাসনিক কাজে কিছুটা ব্যস্ততার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হলেও, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও দ্রুত সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক জয়

1

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত

2

রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি: রুহুল কবির

3

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ কেন ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধের

4

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর

5

দুবাইয়ে একত্রিত হলেন যুবরাজ, হরভজন ও পাঠন ভাইয়েরা

6

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়ে

7

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়ে

8

ভারত কেন তারেক রহমানকে দিল্লিতে পেতে চায়?

9

টেস্টে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ড স্টিভ স্মিথের

10

নবম পে-স্কেল ও বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদে

11

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ, খর

12

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

13

গিনেস বুকে হ্যাটট্রিক: বরিশালের নিপার অনন্য গৌরব

14

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছে

15

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না

16

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা ও আর্থিক

17

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ৪ মুসলিম দেশের মধ্যস্থতা ২০২৬ | পা

18

৬ দিনে দুই ফিফটি মোসাদ্দেকের, লিটনের রেকর্ড

19

পুলিশে আসছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট,

20