দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

০ শেয়ার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের জেলা সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নোয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুটিরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
  • দুঃখ হরণ ভট্রের ছেলে ইমন ভট্র ২০২২ সাল থেকে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নোয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুটিরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। দুঃখ হরণ ভট্রের ছেলে ইমন ভট্র ২০২২ সাল থেকে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। অসুস্থ ৯ মাস বয়সি মেয়েকে দেখতে সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ বাসায় আসেন। গত সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন, যেখানে ইমন ভট্র অর্থায়ন করেছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়ন ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটিসহ মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন

2

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের

3

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪ হাজার রান ও ৩৫০ উইকেটের মালিক রবীন্দ্র জাদেজা

4

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

5

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

6

সারা দেশে ভারি বৃষ্টির আভাস: চট্টগ্রাম ও সিলেটে অতি বর্ষণের সতর্কতা

7

স্ক্রিপেমস স্পোর্টস উইমেন্স বাস্কেটবল শোকেসে ইউসিএলএর মুখোমুখি হচ্ছে ডিউক

8

লটারিতে ১,৯১২ কোটি টাকা জিতে প্রায় অর্ধেকই দান করলেন নারী

9

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু

10

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা