দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে অনন্য এক কীর্তি গড়ার মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ক্যাচের একক রেকর্ড নিজের দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। রোবাবর কিংসমিডে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একাই চারটি ক্যাচ তালুবন্দি করেন স্মিথ। এর মধ্যে প্রোটিয়া ব্যাটার ডেভিড বেডিংহামের ক্যাচটি নেওয়ার মাধ্যমেই তিনি জো রুটের আগের বিশ্ব রেকর্ডটি ছাড়িয়ে যান।
চলতি ম্যাচের আগে ২১৯টি টেস্ট ক্যাচ নিয়ে মাঠে নেমেছিলেন অজি এই তারকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে স্লিপে তালুবন্দি করে ইংলিশ ব্যাটার জো রুটের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপরই ডেভিড বেডিংহামের ক্যাচ গ্লাভসবন্দি করে রুটকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে আসেন। পরবর্তীতে উইকেটরক্ষক কাইল ভেরেইনে এবং সবশেষে ফাস্ট বোলার আনরিখ নর্কিয়ের ক্যাচ ধরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের যবনিকা টানেন স্মিথ।
স্মিথের অসাধারণ ফিল্ডিংয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। চার ক্যাচ নেওয়ার পর বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে স্মিথের মোট ক্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২২২-এ। দ্বিতীয় ইনিংসে ক্যাচ নেওয়ার মাধ্যমে নিজের এই রেকর্ডকে তিনি আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।
মন্তব্য করুন