|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবির ক্রিকেটারদের লাগেজ চুরি: ৪ জন গ্রেফতার, মালামাল উদ্ধার

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড খেলার উদ্দেশ্যে ঢাকা থেকে রাজশাহী পৌঁছানোর পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের কিট ও লাগেজ চুরির এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে তালা ভেঙে অভিনব কায়দায় ৮টি লাগেজ চুরি করে পালিয়ে যায় একটি চোরচক্র। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ বহনকারী বিসিবির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রওনা হয়ে নাটোর পার হওয়ার পর এই চুরির শিকার হয়। মোটরসাইকেলে আসা চোরচক্রটি চলন্ত অবস্থায় তালা কেটে ৮টি মূল্যবান লাগেজ ছিনিয়ে নেয়। পরবর্তীতে রাজশাহীর হোটেলে পৌঁছে বিসিবি দল ৮টি লাগেজ কম দেখতে পায়। এই ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার প্রেক্ষিতে রাজশাহী ও নাটোর পুলিশ যৌথভাবে মাঠে নামে।

প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের চার সদস্য—মোজাম্মেল হক, সোহান রহমান, রুবেল আহমেদ ও শাহাদত হোসেনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, ম্যাসাজ বেড, প্লাস্টিকের বাক্স ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ক্রিকেটার মেহেরবের একটি লাগেজে থাকা নগদ ৩ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

1

রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে চার স্তরে

2

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

3

রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেক

4

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বা

5

প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুক্কু কোহলি, শোকের ছায়

6

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের

7

ডেঙ্গুতে থেমে গেল চিকিৎসক দম্পতির সংসার সাজানোর স্বপ্ন

8

অতিরিক্ত আইজিপি পদোন্নতি ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে গভীর ষড়য

9

দৃষ্টিপ্রতিবন্ধী রোকেয়ার পরিবার পেল নতুন ঘর ও সহায়তা

10

সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা: শত কোটি টাকা

11

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন

12

ইমরান রানধাওয়ার ফাইটিং স্পেলে লঙ্কানদের হারিয়ে ২-০ তে এগিয়ে

13

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা: ৫ শিশুসহ নিহত ১২, আহত ৬

14

সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

15

দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ

16

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিনে ভারতের সংগ্র

17

মন্ত্রিসভায় বড় রদবদল: তারেক রহমানের মন্ত্রীসভায় শপথ নিলেন নত

18

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

19

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

20