দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি

০ শেয়ার
বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি

নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি। ছাড়িয়ে গেলেন মেগান শুটের রেকর্ড।

সংক্ষেপে মূল তথ্য
  • নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‍্যাংকিংয়ে অনন্য এক ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি।
  • ঠিক দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়ার পর এবার বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই তরুণী।
  • মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এই গৌরবময় অর্জন ধরা দিয়েছে ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে।

নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‍্যাংকিংয়ে অনন্য এক ইতিহাস গড়লেন ভারতীয় স্পিনার শ্রী চারানি। ঠিক দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়ার পর এবার বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই তরুণী। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এই গৌরবময় অর্জন ধরা দিয়েছে ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ঝুলিতে।

নতুন হালনাগাদে শ্রী চারানির ১৮ রেটিং পয়েন্ট বেড়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৮১৭-তে, যা টি-টোয়েন্টি বোলারদের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার মেগান শুটের দখলে, যার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০৬। চারানি ও শুট ছাড়াও নারী টি-টোয়েন্টিতে ৮০০ পয়েন্টের কোঠা ছুঁতে পেরেছেন কেবল ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন (৮০২)। এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের অন্যতম সদস্য চারানি ফাইনালে লংকানদের বিপক্ষে মাত্র ১৩ রানে ২ উইকেটসহ পুরো আসরে ৮ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছিলেন। এছাড়া র‍্যাংকিংয়ের অন্যান্য ক্যাটাগরিতেও ভারতীয়দের জয়জয়কার রয়েছে; ফাইনালে দারুণ ব্যাট করা স্মৃতি মান্দানা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্বর্ণের দামে বড় দরপতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

2

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৪

3

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

4

ভিনিসিয়ুস জুনিয়র: দারিদ্র্য জয় করে বিশ্বমঞ্চে

5

‘সড়ক নিরাপত্তা’ বিষয়ে বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর কর্মশালা অনুষ্ঠিত

6

আকিজ বশির গ্রুপে চাকরি

7

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঘুম থেকে উঠেই দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

8

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

9

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

10

সেমিফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন এমবাপ্পে: কোথায় ভুল ছিল ফ্রান্সের?