|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

বরগুনার পাথরঘাটা উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, জেলে, বরফকলের মালিক, ব্যবসায়ী এবং চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ মিললেও পরবর্তী তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।

বিদ্যুৎ সংকটের কারণে উপজেলার বরফকলগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা প্রয়োজনীয় বরফ পাচ্ছেন না। বরফের অভাবে মাছ সংরক্ষণে ঝুঁকি তৈরি হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও জেলেরা। অন্যদিকে, ভ্যাপসা গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

দীর্ঘ এই বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফ শাহরিয়ার জানান, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ১৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

1

সমালোচনা কাজে কোনো বাধা সৃষ্টি করবে না: শিক্ষামন্ত্রী এহসানু

2

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত বেড়ে ১০২

3

অস্ট্রেলিয়া জয় অতীত, আফগানিস্তানের বিপক্ষে ধারাবাহিকতায় নজর

4

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক

5

বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে: স্পেনের কাছে হার

6

ভ্যাপসা গরমের বিদায়: দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভ

7

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

8

বেনজীরকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস

10

বিতর্ক ও সমালোচনার মুখে জামায়াতে ইসলামী

11

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃ

12

বিশ্বকাপের প্রথম জয় মিসরের

13

ফিফার রেফারিং নিয়ে তীব্র সমালোচনায় ড. আসিফ নজরুল

14

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে

15

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: কী পরিবর্তন আসছে নতুন এই বিশে

16

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

17

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

18

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

19

ফ্রান্সে তীব্র দাবদাহের কবলে ১০০০ জনের মৃত্যু

20