|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

বিশ্ব ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’। এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং বিকেএসপি-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত ক্রীড়াঙ্গনে নারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপর্যায়ের সরকারি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও তিনি কাজ করছেন। তার এই সফরকে বাংলাদেশের ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ বা ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার পথে এক মাইলফলক হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের প্রচার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্যের চিত্র তুলে ধরায় তার এই অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

যুক্তরাজ্য সফরের আগে এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম থেকে তিনি নারী নেতৃত্ব, নিরাপত্তা এবং আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান, যা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে। সম্মেলনে তিনি বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধি ও ক্রীড়া প্রশাসকদের সঙ্গে নেটওয়ার্কিং সভায় অংশ নেবেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়া কূটনীতিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এবং নারী ক্রীড়াবিদদের জন্য আরও সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টটেনহ্যামের জার্সিতে অভিষেকেই বাজিমাত মাতেউস ফার্নান্দেজের,

1

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায়

2

মেসির ইতিহাসের সেই শুরুর গল্প: ২১ বছর পর আবারো মিশরের বিপক্ষ

3

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় হিলিতে কমেছে কাঁচামরিচের ঝাঁজ

4

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

5

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে

6

আন্তর্জাতিক পরিবেশক সনি পিকচার্স, প্রকাশ পেল রামায়ণ সিনেমার

7

বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ নীতিমালা: গাড়ি ও ব্যক্তিগত ঋণে বড়

8

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

9

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি

10

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট, দাবি ইরান

11

স্পেনে ভয়াবহ দাবানল: মৃতের সংখ্যা বেড়ে ১৩, নিখোঁজ ১০

12

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

13

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

14

৩০ বছর পর ধামরাইয়ের বেদে পল্লীতে ডিসি ফরিদা খানম

15

নবম পে স্কেল ঘোষণা: নতুন বেতন কাঠামো নিয়ে সর্বশেষ আপডেট

16

ইরান-ইসরাইল একে অপরকে এক সপ্তাহ শান্তিতে থাকতে দেবে: ট্রাম্প

17

জেন জি’র পর এবার জেন আলফার স্কুল ও নাগরিক সুবিধার দাবিতে উত্

18

মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন নিয়ে যা বললেন সেতুমন্ত্রী শেখ রবিউ

19

টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

20