|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অবহেলা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে এবং জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (১ আগস্ট) সকালে কাউকে না জানিয়ে হঠাৎ করেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে আকস্মিক পরিদর্শন শুরু করেন এবং টানা তিন ঘণ্টা অবস্থান করে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন। এ সময় তিনি হাজিরা খাতা, ওষুধ স্টোর, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতদিন সরকার সংযম দেখিয়েছে তবে এখন আর নরম থাকার সুযোগ নেই।’ সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না; প্রয়োজনে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় বেসরকারি ‘মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক’ এবং ‘পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক’ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। লাইসেন্স না থাকায় তাৎক্ষণিকভাবে এই দুটি ক্লিনিক বন্ধ ঘোষণা ও সিলগালা করে দেন তিনি। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শরীয়তপুরের সিভিল সার্জন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে মাকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে ১ বছরে

1

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার:

2

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্

3

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

4

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক: হাকান ফিদানের হুঁশ

5

ফিফা বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে শীর্ষে লিও

6

ইরানি হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে নজরদারি

7

বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছিল চ্যাটজিপিটি

8

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

9

চিরতরে বিদায় নিলেন মিলানের ঐতিহাসিক লিজেন্ড ও 'রসোনারো অব দ্

10

স্পেন বনাম কেপ ভার্দে লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

11

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন শুরু

12

মার্ভেল স্টুডিওর নতুন ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট তালিকা প্রকাশ

13

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলা ও উত্তেজনার

14

তেলেঙ্গানায় ভারী বৃষ্টির লাল সতর্কতা, হায়দরাবাদে কেমন থাকবে

15

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

16

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জ

17

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

18

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরির সুযোগ: বেতন ৪১ হাজার

19

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

20