|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের নির্মম হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই প্রতীকী কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ইবি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানানো হয়।

মৌন প্রতিবাদ কর্মসূচিতে ইবি প্রেস ক্লাবের সভাপতি আবীর হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় তাঁরা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পৃথক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার কিংবা সাংবাদিকদের ওপর শারীরিক আক্রমণ চালানোর কোনো অধিকার নেই। পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীরা এ ধরনের হামলা বা হেনস্তার শিকার হলে তা দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগের বিষয়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তা সাংবাদিকদের নিরাপত্তাকে আরও বেশি অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার স্পষ্ট সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে। অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং সারাদেশে সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো দাবি জানান ইবির সাংবাদিক নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ ফিফা

1

২০২৬ ঈদের সেরা স্মার্টফোন গাইড | বাজেটে সেরা ৪টি ফোন

2

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে আর্তনাদ, যুদ্ধ

3

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

4

মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র

5

করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করার পথে সরকার: বাজেট সংশোধনে সু

6

একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান পাঠদান পদ্ধতি পরিবর্তনের

7

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

8

গাজীপুরে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

9

গরুর মাংস পছন্দের কথা বলে বিতর্কে টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্

10

বন্যাদুর্গত ১১ জেলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় বিজিবি

11

টিম সেইফার্ট ও জস বাটলারের তাণ্ডবে ওয়েলশ ফায়ারকে ৯ উইকেটে হা

12

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে আসছে নতুন আইন: সর্বোচ্চ ৫০ লাখ টাকা

13

সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

14

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছে

15

ধর্ম পালনে বাধা বা মাস্তানি সহ্য করা হবে না: আইনমন্ত্রী মো.

16

হামের উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৮৭ জন এবং

17

বিএনপি সরকারের বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

18

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙ

19

আরাকান আর্মি কর্তৃক ১৩ বাংলাদেশি জেলে অপহরণ | টেকনাফ নিউজ ২০

20