রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সময় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয় এবং যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর সংগঠন দুটি অবরোধ প্রত্যাহার করে নেয়।
মন্তব্য করুন