দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

০ শেয়ার
ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে আলোচিত মুকুল হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন নিহতের পরিবার।

সংক্ষেপে মূল তথ্য
  • ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রী ফিরোজা খাতুনসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
  • বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন।
  • দণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেনবিল্লাল  হোসেন ও আলমগীর হোসেন (পলাতক)।

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় স্ত্রী ফিরোজা খাতুনসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য দুইজন হলেনবিল্লাল  হোসেন ও আলমগীর হোসেন (পলাতক)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফারুক হোসেন ও মাসুদ রানা নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে মুকুল মল্লিকের সাথে তার স্ত্রী ফিরোজা খাতুনের বিরোধ হয়। সেই রাতেই মুকুল নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন। তবে রায়ের প্রতিক্রিয়ায় নিহত মুকুলের বাবা আব্দুর রশিদ বিশ্বাস চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি এই রায়ে খুশি নই। আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চেয়েছিলাম। এই রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করবো।”

আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার মূল আসামিরা দোষী সাব্যস্ত হলেও নিহতের পরিবারের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় বিষয়টি এখন উচ্চ আদালতের দিকে গড়িয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইয়েমেনে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান: নিহত ১৪ হুথি যোদ্ধা

2

ফ্ল্যাট জালিয়াতির মামলা: বিদিশার আপিল গ্রহণ, জামিন নামঞ্জুর

3

বরিশালে ১৫ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৫

4

ভোররাতের নাটোরে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

5

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্ব

6

ভারতের শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে মোদি-রাহুলের তীব্র বাকযুদ্ধ

7

ম্যান সিটি বনাম লিডস ম্যাচে ইফতার বিরতি নিয়ে বিতর্ক: গ্যালারি থেকে দুয়োধ্বনি, নিন্দায় পেপ গার্দিওলা

8

ফ্রান্সের সহিংস বিক্ষোভের জন্য অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প

9

বাড়িদখলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান

10

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার